তোমার শূন্যতা - আরিফুল



 

তুমি নেই বলে

শূন্যতা আজ আমার সাথী।

তুমি নেই বলে,

এলোমেলো হলো দিবস রজনী।

কাজে বসছেনা মন!

শুধু চায় তোমার আলিঙ্গন। 


তুমি আসবে বলে,

প্রহর গুনে যাচ্ছে দিন কেটে।

আমার সকাল, আমার বিকেল,

সবই তোমায় ঘিরে!

তোমায় দেব বলে উষ্ণ ভালোবাসা

রেখেছি এই মনে।


তুমি নেই বলে,

আমার হচ্ছেনা খাওয়া রাতে।

গ্যালারির এলবাম তোমায় দেখার

আগ্রহ দিচ্ছে বাড়িয়ে। 

তুমি আসবে কি গো?

আমার এই হৃদয়ে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ